Dhaka post
ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধিঃ মোহন চন্দ্র
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধিঃ মোহন চন্দ্র

জয়পুরহাটের ক্ষেতলালে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিনাই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. মিজানুর রহমান (৪৫)। তিনি বিনাই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমানের ভাতিজা।

পুলিশ ও আদালতের নথি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধার একটি মামলায় জয়পুরহাট সদর আদালত মিজানুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ক্ষেতলাল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার জয়পুরহাট সদর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তারুল আলম জানান, “ক্ষেতলালে মাদকের উপর থানা পুলিশের সকল সদস্য কে কঠোর ভাবে দমনের জন্য বলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর ভাবে দমনের চেষ্টা করব। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।