Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১

রহমত আরিফ ,ঠাকুরগাঁও প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্যসহ মো. লতিফর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের কলেজপাড়া এলাকায় লতিফর রহমানের বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে লতিফর রহমানের ঘরের খাটের নিচে রাখা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে কোডিন ফসফেটযুক্ত ৪৫টি বোতল উদ্ধার করা হয়। এর মধ্যে ফেন্সিবিলের ২০টি বোতলে ২ লিটার এবং এসকাফের ২৫টি বোতলে ২ দশমিক ৫ লিটার, সর্বমোট ৪ দশমিক ৫ লিটার বাদামি তরল পদার্থ পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান।
এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার লতিফর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।