Dhaka post
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকাসহ মোহাম্মদ ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজারের বাবলু মার্কেটের সামনে যাত্রী ছাউনির কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ ইউনুস আলী শিবগঞ্জ বাজার (পারপুগি) এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় ইউনুস আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ভাই মোহাম্মদ মুসলিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের দাবি, ইউনুস আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনি বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক মোহাম্মদ মুসলিমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।