Dhaka post
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম নামে ১ যুবক গ্রেপ্তার

উজ্জ্বল কুমার , নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম নামে ১ যুবক গ্রেপ্তার

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি জাল নোট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। তিনি ওই এলাকায় ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামে একটি দোকান পরিচালনা করতেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, জাল নোট ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পয়না বাজারে নিজ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করছেন এক ব্যক্তি।

সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক দল পয়না বাজারে ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ দোকানে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ৪৭ হাজার টাকা।

অভিযানে তার দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জাল নোট তৈরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।