Dhaka post
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে(৫০০+৯০)লিটার চোলাই মদ সহ তিনজন গ্রেফতার

উজ্জ্বল কুমার ,নওগাঁ জেলা প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ সুপার নওগাঁ নির্দেশনায় দুর্গা পূজাকে সামনে রেখে দেশীয় তৈরি মদ নিয়ন্ত্রণে পত্নীতলায় মাদক বিরোধী অভিযান: ৫০০ (পাঁচশত) লিটার চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ এবং ৯০ (নব্বই) লিটার চোলাই মদ উদ্ধার সহ ৩ জন গ্রেফতার।

১৫ অক্টোবর/২০২৬ বৃহস্পতিবার গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল জনাব শরিফুল ইসলাম এবং অফিসার ইনচার্জ, পত্নীতলা থানা এ নেতৃত্বে চোলাই মদের আস্তানায় বড় ধরনের অভিযান চালানো হয়।

অভিযানে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণ ৫০০ (পাঁচশত) লিটার ওয়াশ এবং ৯০ (নব্বই) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরি এবং বাজারজাত করণের অভিযোগ ৩ (তিন) জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আসামীদের নাম:
১। বিজয় চৌধুরী (৫০) পিতা- মৃত শিবু চৌধুরী
২। রবি চৌধুরী (৪০) পিতা- সামা চৌধুরী, উভয় সাং- উজিরপুর ৩। মোঃ সোহেল রানা (৩০) পিতা- মোঃ জাহিদুল ইসলাম, সাং- ফহিমপুর, সর্ব থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ।

এ সময় পুলিশ চোলাই মদ তৈরির আস্তানা এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ বিধি মোতাবেক ধ্বংস করে। উপরোক্ত আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।