Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

পলাশ(নরসিংদী) প্রতিনিধি: মোঃমামুন মোড়ল,
জুলাই ২৩, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

পলাশ(নরসিংদী) প্রতিনিধি:
মোঃমামুন মোড়ল,

নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (বুধবার ২২ জুলাই) রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসার টেক নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন , ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বুধবার গভীর রাতে ঘোড়াশাল খালিসার টেক গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাসে অবস্থান করছিল।

পরে গোপন সংবাদে ভিত্তিতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব আলমের নেতৃত্বে পলাশ থানা পুলিশের একদম চৌকস টিম সেখানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতির প্রস্তুতি
মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।