Dhaka post
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ২০৫০ পিস ইয়াবা ও কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

Link Copied!

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২ হাজার ৫০টি ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবির ‘ক’ জোনের একটি দল বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দরের কুশিয়ারা এলাকার গোলাম রাব্বি (২৮) ও মো. ইয়ান (২২) এবং কদমরসুল এলাকার শিপন (২৪)। তাঁদের বাবার নাম যথাক্রমে মৃত সিরাজুল হোসেন, বকুল হোসেন ও মো. নজরুল ইসলাম।

অন্যদিকে, ডিবির আরেকটি দল ফতুল্লা থানার চাষাড়া রেলক্রসিং-সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ফতুল্লার মাসদাইরপটি এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।