Dhaka post
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে।

রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে।

১৮ সেপ্টেম্বর শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের দিনভর ষাড়াশি তৎপরতায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এলাকার সর্বমোট ৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী কে আটক করলে সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে দেবীপুরের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে উৎপল রায়, দামাইক্ষেত্রের মৃত বুধা চন্দ্রের ছেলে কার্তিক চন্দ্র রায়, দেবীপুরের নারায়ন রায়ের ছেলে অপু চন্দ্র রায়, আব্দুল ওয়াহাবের ছেলে আরমান আলী, কুদ্দুস আলীর ছেলে রাহেল ইসলাম প্রত্যেক কে ১ বছর এবং

মুচকুড়ি বাবু মিয়ার ছেলে আলমগীর হোসেন, চাপাপাড়ার মৃত নেন্দা মোহাম্মদের ছেলে মোস্তাকিম, মুচকুড়ির আব্দুল গাফ্ফারের ছলে মামুন মিয়াদের কে ৬ মাস করে সাজা প্রদান করেন এবং নিয়মিত মামলায় জগদল ডাঙ্গা পড়ার ০১ জন মৃত শুকুর আলী ছেলে দারোগ আলীসহ মোট ৯ জন আসামিকে বিজ্ঞ আদালত ও কারাগারে প্রেরণ করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদক বিরোধী অভিযানসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপর। অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।