Dhaka post
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম

ভূরুংগামারী উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইট ভাটা সংলগ্ন নির্জন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতার সহায়তায় ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ দুইজন চিহ্নিত মাদককারবারিকে ১। মো: শামিম মিয়া (৩২), পিতা: মৃত সিরাজুল ইসলাম, সাং – গছিডাঙ্গা, পাইকেরছড়া ২। ধৃত- মো: মেহেদী হাসান (১৯) পিতা: আজিম উদ্দিন
সাং- গছিডাঙ্গাকে গ্রেফতার করেছে ভূরংগামারী থানা পুলিশ। এসময় স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায় মোঃ শামীম মিয়া নামের মাদক কারবারি। পালানোর সময় পায়ে আঘাত পায় উক্ত মাদক কারবারি। পুলিশকে ফাঁকি দিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত মাদককারবারি । তাকে গ্রেফতার করার জন্য উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খুঁজতে থাকে পুলিশ। অবশেষে ভূরুংগামারী সদর উপজেলা হাসপাতালে বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এস.আই আল আমিনের নেতৃত্বে মাদকবিরোধী টহল পরিচালনা কালে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় ইয়াবা ট্যাবলেট সহ উক্ত মাদককারবারিদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন উক্ত মাদক কারবারিদ্বয় পরিবহন ব্যবসার সাথে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্র‍য় করে। ভূরুংগামারী উপজেলায় সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক ট্রাক শ্রমিকরা ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ে জড়িত। মাদকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।