Dhaka post
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ডিসিসিআই প্রতিনিধি দলে ড. মুহিবুল্লাহ শাহিন

মোঃআল আমিন মল্লিক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় ডিসিসিআই প্রতিনিধি দলে ড. মুহিবুল্লাহ শাহিন

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর উদ্যোগে মালয়েশিয়া সফররত ব্যবসায়ী প্রতিনিধি দলে সদস্য হিসেবে অংশ নিয়েছেন ড. মুহিব্বুল্লাহ শাহিন।
২২ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থানকালে প্রতিনিধি দলটি দেশটির বিভিন্ন ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করবে। পাশাপাশি মালয়েশিয়ার ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরকালে ড. মুহিব্বুল্লাহ শাহিন বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য মালয়েশিয়ার বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময়ে অংশ নিচ্ছেন।
এছাড়া প্রতিনিধি দলটি ২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য “Malaysia International Halal Showcase (MIHAS) 2026”-এ অংশ নেবে। সেখানে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হবে।
ড. মুহিব্বুল্লাহ শাহিন বলেন, “বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”
তিনি মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধি দলে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন বাজার, অংশীদারিত্ব ও বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।