Dhaka post
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

*আমতলায় AIDSO রাজ্য সম্মেলনের প্রচার চলাকালীন হামলার অভিযোগ, RSS-BJP-র হামলার প্রতিবাদে লক্ষ্মীকান্তপুরে SUCI(C)-র ধিক্কার মিছিল*

বাইজিদ মন্ডল ,দক্ষিন চব্বিশ পরগনা
নভেম্বর ২৭, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

গত ২৫ নভেম্বর আমতলা-বিষ্ণুপুরে AIDSO-র রাজ্য সম্মেলনের প্রচার চলাকালীন RSS-BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের উপর হামলার অভিযোগ উঠেছে। AIDSO-র অভিযোগ, এই হামলায় ৬ জন ছাত্র গুরুতর আহত হন।

আহত ছাত্রছাত্রীদের রক্ষা করতে এগিয়ে এলে SUCI(C)-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা শ্রমিক সংগঠন AIUTUC-র জেলা সম্পাদক কমরেড বিজন হাজরা-সহ স্থানীয় নেতাকর্মীদের উপরও হামলা চালানো হয়। অভিযোগ, তাঁদের বাড়িতে ঢুকে আক্রমণ করা হয়, পুনরায় ছাত্রছাত্রীদের উপর হামলা চালানো হয় এবং মোবাইল ফোন, নগদ টাকা-সহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।

বিশেষভাবে উল্লেখ্য, কমরেড বিজন হাজরা গুরুতর অসুস্থ এবং হৃদরোগে আক্রান্ত। তাঁকে প্রতিদিন ইনসুলিন নিতে হয়। এমন একজন অসুস্থ মানুষকেও রাস্তায় ফেলে মারধর করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৫টায় লক্ষ্মীকান্তপুরে SUCI(C)-র পক্ষ থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষী ব্যক্তিকে অবিলম্বে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বক্তারা স্পষ্টভাবে জানান, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

মিছিলে উপস্থিত ছিলেন SUCI(C)-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কমরেড বিশ্বনাথ সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গুণসিন্ধু হালদার, কমরেড বলরাম কয়াল, কমরেড রেণুপদ হালদার ও কমরেড শামসুল আলম লস্কর এবং শ্রমিক সংগঠন AIUTUC-র সভাপতি কমরেড শ্যামল প্রামাণিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ