Dhaka post
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোঃ সোহেল রানা , রাজশাহী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় সরকারি আইন অমান্য করে রোগীদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)-এর সদর কোম্পানি ও সিপিসি কোম্পানির একটি যৌথ দল হাসপাতাল প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরাসরি তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুজন পলান (পিতা: মো. সেলিম), মো. সানি (পিতা: সূর্য), বাবু দাশ (পিতা: লেবু দাশ), আহমেদ আলী (পিতা: মৃত হাবিবুর রহমান), সিমা (পিতা: রমজান আলী), তৌহিদা তানজিম (পিতা: ফয়সাল চৌধুরী) এবং মোছা. রিনা পারভিন (পিতা: নজিরউদ্দিন)।
​অভিযানের বিষয়ে এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে জানানো হয়, সাধারণ মানুষ ও রোগীদের ভোগান্তি নিরসনে এবং জনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী দমন, ভেজাল পণ্য প্রতিরোধ, ছিনতাই ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়ে আসছে। জনস্বার্থে হাসপাতাল এলাকার পরিবেশ শৃঙ্খলাবদ্ধ রাখতে এবং অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।