Dhaka post
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে নারী ধর্ষণ ও হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাবেয়া খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেপ্তার সারোয়ার জাহান সাগর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (১১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।

পুলিশ জানায়, গ্রেপ্তার সারোয়ার জাহান সাগর চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ইসলামপুর এলাকার বাসিন্দা। নিহত রাবেয়া খাতুন ভোলা সদর উপজেলার চররমেশ এলাকার শামসুদ্দিনের স্ত্রী।

ওসি এএইচএম সালাউদ্দিন জানান, আদালতে দেওয়া আসামির জবানবন্দি অনুযায়ী, রাবেয়া খাতুন রূপগঞ্জের নাওড়া এলাকায় চা-দোকানি রানার বাড়িতে ভাড়া থাকতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি পাশের জলসিঁড়ি প্রকল্পের শ্রমিকদের রান্নার কাজ করতেন।

জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৪ অক্টোবর রাতে রান্নার কাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে জলসিঁড়ি প্রকল্পের ১২ নম্বর সেক্টরের ১০৭ নম্বর সড়কের পাশে পৌঁছালে সারোয়ার জাহান সাগর তাঁকে বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় রাবেয়া খাতুন চিৎকার করলে আসামি তাঁর নাক-মুখ চেপে ধরেন। একপর্যায়ে তাঁর মৃত্যু হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

পরদিন ৫ অক্টোবর দুপুরে স্থানীয় লোকজন ওই এলাকায় রাবেয়া খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ শাহিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে জলসিঁড়ি প্রকল্প এলাকা থেকে সারোয়ার জাহান সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান ওসি এএইচএম সালাউদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।