Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের ক্লাস উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত

মোঃ আমোদ আলী,
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের ক্লাস উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রথম বর্ষের অর্ধশতাধিক ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ক্লাস উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. খবির আহমেদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল বাশার তরিকুল সাদাত।

এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছেরোয়ার, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানানো হয়। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।