Dhaka post
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, জিপিএ-৫ পেয়েছে ১২০ জন

Link Copied!

কোম্পানীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, জিপিএ-৫ পেয়েছে ১২০ জন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বসুরহাট বাজারের জিরো পয়েন্টসংলগ্ন নির্ঝর কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাজু ও সহসাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির।

এ সময় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মহি উদ্দিন এবং ওয়েস্ট ব্যাংক কলেজের প্রভাষক জিয়াউল হক জিয়া।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল তাঁদের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও গর্বের বিষয়। এই সাফল্য ধরে রাখতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন তাঁরা।

প্রধান অতিথি অধ্যাপক ড. আবিদুর রহমান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার উদ্দেশ্য নয়; জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে।

পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষার পথে তাঁদের উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।