Dhaka post
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সুখে থাকতে ভূতে কিলায় ওদের!

লেখক আবদুস সাত্তার পাটোয়ারী
নভেম্বর ৩, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

সুখে থাকতে ভূতে কিলায় ওদের!

দীর্ঘ ২ দশক পর বহু তাজা প্রান আর নজিরবিহীন স্বতঃস্ফূর্ত গনঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিষ্টদের গত ২০২৪ সালে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল বাংলাদেশের জনগণ। তারপর বহু কাঙ্খিত একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশের ক্ষমতা ভার গ্রহণ করে বিএনপি সরকার। নয় কোন ডামি বা আমি ভোট কিংবা রাতের ভোট। দেশের মালিকরাই ঠিক করতে পেরেছিল দেশের সরকার কে হবে। এভাবেই সরকার গঠন করেছিল আমাদের বিএনপির সরকার।

সরকার আমরা গঠন করেছি সত্যি কিন্তু বাকি দলগুলোকে নিয়েই আমাদের পথচলা অব্যাহত আছে। আমরা মানুষকে বাক স্বাধীনতা দিয়েছি, গুম-খুন থেকে দুরে আছি। সহনশীলতার সর্বোচ্চ লেভেলে আছে বিএনপি সরকার। কিন্তু কথায় আছে কুকুরের লেজ চোঙ্গায় ভরেও সোজা করা যায় না। পলাতক আওয়ামী লীগ তার চাইতেও অধম। ক্ষমতা হারিয়ে মানসিক বিকারগস্ত এই দলটি তাদের ধ্বংসাত্নক কর্যক্রম শুরু করেছে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই।

আমাদের সরকার গঠনের ১ বছর এখনো হয়নি। এরই মধ্যে নিষিদ্ধ দলটি কখনো অটো চালক, কখন ছাত্র, কখন হকার কিংবা কখন শ্রমিক হয়ে জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বারবার ফিরে আসার চেষ্টা করছে।

আমরা যদি শুধুমাত্র এসব আন্দোলন দমনে আওয়ামী লীগের দেখানো পথে হাঁটতাম তাহলে এতোদিনে দেশের কোথাও এদের অস্তিত্ব থাকতো না। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া হয়ে বর্তমানে আমাদের নেতা ও দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহনশীলতার একই সিলসিলা জারি রেখেছিলেন। কিন্তু কথা আছে বাঁদরের পাছায় মাঝে মাঝে বারি না দিয়ে রাখলে সে সুযোগ পেলেই মাথায় উঠে মুতে দেয়। তাই সময় এসেছে দেশের জনগণের স্বার্থে দুষ্টের দমন এবং শিষ্টের পালন যথাযথভাবে করার।

আমাদের সরকার বহু ধৈর্য্য ধরেছে, বহু সুযোগ দিয়েছে সহাবস্থানে থাকার। কিন্তু দেশে থেকে দেশ ও জনগণের ক্ষতিসাধন এবং জনজীবনে অস্থিরতা সৃষ্টি কোনভাবেই আর মেনে নেয়া হবে না। জনগণের জান মাল রক্ষায় সরকার এখন থেকে কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাবে। কোন দুষ্কৃতকারীকে আর একবিন্দু ছাড় দেয়া হবেনা। পলাতক লোকদের কথায় যারা দেশের মধ্যে নাচবে, তাদেরকে পায়ে ঘুংঙুর পরিয়ে নাচানো হবে যেন নাচার স্বাদ মিটে যায়।

জনকল্যাণে আন্দোলন না করে কেউ যদি মসনদ দখলের নিমিত্তে বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার জন্য কূটকৌশল করে জনজীবনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, সেটাকে সরকার অবশ্যই শক্ত হাতে প্রতিহত ও প্রতিরোধ করবে এ বিষয়ে নিশ্চিত থাকুন।

বাংলাদেশ জিন্দাবাদ।

লেখক আবদুস সাত্তার পাটোয়ারী
মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।