Dhaka post
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া-টেকনাফে আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা

Link Copied!

উখিয়া-টেকনাফে আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ জাহেদ আলম (সাগর), উখিয়া উপজেলা, কক্সবাজার প্রতিনিধি।

উখিয়া-টেকনাফ (কক্সবাজার), ১৫ সেপ্টেম্বর ২০২৬:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কক্সবাজার জেলার উদ্যোগে উখিয়া ও টেকনাফ উপজেলা আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কক্সবাজার জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ শফিউল আযম।

মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার সদস্যদের মোতায়েন, সঞ্জীবন প্লাটুনের কার্যক্রম, মাদক ও মাদক পাচার প্রতিরোধ, চোরাচালান দমন এবং অপহরণ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, মাদক, চোরাচালান, অপহরণসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যদের আরও সক্রিয়, সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় উখিয়া ও টেকনাফ উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ের মাধ্যমে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, দায়িত্ব ও করণীয় নিয়ে সদস্যদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

দেশের নিরাপত্তা ও জনসেবায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী—সদা প্রস্তুত, সদা সচেষ্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।