Dhaka post
ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ঘাটাইলে বিএমজিটি-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি শামীম, সম্পাদক এলিন

Link Copied!

মাদরাসাসহ এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের (বিএমজিটিএ) তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য সহকারী অধ্যাপক কে.এম. শামীমকে সভাপতি এবং মো. এলিন তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সহকারী অধ্যাপক কে.এম. শামীমের সভাপতিত্বে এবং মো. এলিন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ।

প্রধান আলোচক হিসেবে ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ফিরোজ আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর, মোহাম্মদ আলী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মো. ফজলুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশিদ বলেন, “শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূর করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই।”

প্রধান আলোচক ফিরোজ আলম আংশিক নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানান।

পাশাপাশি তিনি ইএফটির মাধ্যমে বেতন প্রদান, সার্বজনীন নীতিমালায় সমপদে বদলি এবং মাদরাসার প্রশাসনিক পদগুলোতে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার) জেনারেল শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির সুযোগ সৃষ্টির জোর দাবি জানান।

সম্মেলনের শেষ পর্বে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রম গতিশীল করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।