এসজেডএইচএম ট্রাস্ট’র কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন মাইজভাণ্ডারী একাডেমি, দি মেসেজ, আলোর পথে ও তাজকিয়ার সদস্যদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, দৈনন্দিন কাজ ও শিক্ষা-গবেষণায় এআইয়ের ব্যবহার, দায়িত্বশীল ও কার্যকরভাবে এআই ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং প্রশিক্ষণ দেওয়া হয়।
বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে এআই সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, গবেষণা, যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কর্মশালাটি পরিচালনা করেন এনভিআইটি’র ট্রেনিং ম্যানেজার ফয়সাল আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন এনভিআইটি’র জেনারেল ম্যানেজার জাহিদ হোসাইন, আরমান হোসেন ইমন, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন। কর্মশালা শেষে এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।
★ছবির ক্যাপশন : এসজেডএইচএম ট্রাস্টের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা

