Dhaka post
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলে বাল্যবিবাহ, শিশু শ্রম ও স্কুল ঝরে পড়া রোধে ধর্মীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সুকুমার রায়
জুলাই ২২, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের কাহারোল উপজেলায় বাল্যবিবাহ, শিশু শ্রম এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাহারোল এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে ২২ জুলাই বুধবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাহারোল ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ, শিশু শ্রম ও স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি। বক্তারা বলেন, একটি বৈষম্যহীন, শিক্ষাবান্ধব ও শিশুবান্ধব সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজকে সচেতন করার মাধ্যমে বাল্যবিবাহ, শিশু শ্রম এবং শিক্ষার্থীদের ঝরে পড়া অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের কাহারোল উপজেলা সুপারভাইজার মো. শহিদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুকুমার রায়, পুরোহিত মনি চট্টোপাধ্যায় এবং খ্রিষ্টান ধর্মীয় যাজক ডেভিড ফলিয়া।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, কাজি, যাজকসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষার প্রসার এবং বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।