খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে খুলা আকাশের নিচে ৫ টি পরিবার:
মোহসিন পাটোয়ারী:
চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের ৮টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৫ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নীচে । এ অগ্নিকাণ্ডের ঘটনায় পঞ্চাশ থেকে ষাট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন ১নং ওয়ার্ড মাছুয়াখাল এলাকার জমাদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টা/ ৯ টার দিকে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে । মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনে। বাড়ির কিছু ঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হলেও ওই বাড়ির মো: জালাল জমাদার -পিতা আজগর আলী, সুফিয়ান জমাদার – পিতা মনা মিয়া, সেলিম জমাদার-পিতা আজগর আলী, মানিক মিয়া- পিতা শাহালম, কামরুল জমাদার -পিতা মৃত শফিক জমাদার এর ৫টি বসত ঘর ও ৪টি রান্নার ঘর আগুনে পুড়ে যায়। আগুন নিভানোর সময় ইউপি সদস্য শহীদ মিয়াজীসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে । তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: গোলাম জিলানী তালুকদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মিয়াজি, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ মিয়াজি, সংরক্ষিত মহিলা সদস্য জোহরা আক্কাস সহ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত হোন।
এ এস এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী তাত্ক্ষণিক খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেন এবং পরবর্তীতে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইউপি সদস্য শহীদ মিয়াজি বলেন আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি এবং আমার এলাকাবাসিকে নিয়ে আগুন নেবানোর চেস্টা করি, অপারগ হয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিবাতে সক্ষম হই।
পরবর্তীতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কে এম ইসমাম গঠনাস্থলে এসে পরিদর্শন করেন করেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু শুকনো খাবার দিয়ে যান পরবর্তীতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

