ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন।
ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ আমিন উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজমুল হক নসিব।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আল-আমিন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, ইফা মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিন, ক্বারী আমির আলী, মাওলানা শামসুদ্দিন, ইউনিয়ন প্রতিনিধি হাফিজ মাওলানা কুতুব উদ্দিন, শিক্ষক মুহাম্মদ সাজ্জাদুর রহমান, ক্বারী মো. আব্দুল জব্বার, ক্বারী মো. সিদ্দিকুর রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, জয়দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আজাদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

