Dhaka post
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর মেডিকেল কলেজে রোগী ভাগানোর দালাল আটক, পুলিশে সোপর্দ।

মোঃ আজিজুল হাকিম , ​দিনাজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুসলিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে সবুজ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
​রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে থেকে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
​হাসপাতাল সূত্রে জানা যায়, আটক সবুজ মিয়া দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সরল রোগীদের বিভ্রান্ত করে আসছিলেন। তিনি কম খরচে দ্রুত সময়ে ভালো পরীক্ষা-পরীক্ষা ও রিপোর্ট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতেন। মূলত বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে মোটা অঙ্কের কমিশন পাওয়ার উদ্দেশ্যে তিনি এ কাজ করতেন।
​ঘটনার দিন প্যাথলজি বিভাগের সামনে রোগীদের ফুসলানোর সময় বিষয়টি নজরে আসে দায়িত্বরত আনসার সদস্য মিজানুর রহমানের। তিনি তাৎক্ষণিক সবুজকে আটক করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আটক যুবককে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
​হাসপাতালের নিরাপদ পরিবেশ রক্ষা ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে আনসার সদস্যদের এই তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, সরকারি হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ও রোগী সেবা নির্বিঘ্ন রাখতে দালালাবিরোধী এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।