Dhaka post
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুজোর কেনাকাটায় মার্কেটে জনজোয়ার -চলছে প্রশাসনের নজরদারী ও ক্রেতাদের ভিড়।

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুজোর কেনাকাটায় মার্কেটে জনজোয়ার -চলছে প্রশাসনের নজরদারী ও ক্রেতাদের ভিড়।

আজ ২৮ শে সেপ্টেম্বর সোমবার, আর মাত্র কয়েকটা দিন বাকী দুর্গোপুজোর, বাঙ্গালীদের বড় উৎসব, তাই শপিং মল থেকে শুরু করে অন্যান্য দোকানগুলি সেজে উঠেছে দুর্গাপুজোয় পোশাকে, জমে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট, অন্যদিকে ক্রেতাদের ভিড় ও চলছে পুলিশের নজরদারী।

কলকাতার বিভিন্ন মার্কেট, নিউমার্কেট, শ্যামবাজার, গড়িয়াহাট মার্কেট, গড়িয়া মার্কেট, বেহালা মার্কেট, শিয়ালদা মার্কেট,

অন্যদিকে, বাজার কলকাতা,এম বাজার, সিটি মাঠ, বিগ বাজার, শ্রীলেদার্স থেকে শুরু করে খাদিম, সমস্ত জায়গায় ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বাচ্চা থেকে বুড়ো, সবাই পছন্দের জিনিস কিনতে ব্যস্ত।

আর দুর্গা পুজো মানে বাঙ্গালীদের বড় উৎসব, সারা দেশজুড়ে পাঁচ দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান ও আনন্দ। আনন্দ উপভোগ করার জন্য ছোট থেকে বড় তাদের পছন্দের জিনিস কিনতে ব্যস্ত। প্রতিটি দোকানে এতটাই ভিড় যে দোকানের সেলসম্যানরা হিমশিম খাচ্ছেন,

আবার অন্যদিকে চোখে পড়ল প্রশাসনের তরফ থেকে নজরদারি ও মাইকিং, বারবার তারা ক্রেতাদের উদ্দেশ্যে ঘোষণা করছেন, কেউ বাচ্চাদের হাত ছাড়বেন না, যে যার সঙ্গে থাকা ব্যাগ সাবধানে রাখবেন, কোন অপরিচিত মানুষের কাছ থেকে কিছু নেবেন না, মার্কেটে মার্কেটে প্রচুর অচেনা মানুষ ও পকেটমার ঘুরে বেড়াচ্ছে, তাই নিজেদের ব্যাগ সাবধানে রাখবেন, এবং কোন কিছু ঘটলে নির্দিষ্ট পুলিশ ক্যাম্পে এসে অভিযোগ জানাবেন। মাঝে মাঝে এই প্রশাসনিক তরফ থেকে টহল দিতেও দেখা যায় মার্কেটে মার্কেটে।

আর মল গুলি দুর্গোপূজো উপলক্ষে, সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা ও লক্ষ্মী গণেশ সরস্বতী দিয়ে সাজিয়ে তুলেছেন, ক্রেতারাও দেখতে ভিড় জমিয়েছেন এই মল গুলিতে, শুধু তাই নয় বিভিন্নমলে বিভিন্ন অফার দিতেও দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।