Dhaka post
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া অসকোলর শ্রমিকলীগের সহঃ সভাপতি আশেক এলাহী গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

নগাঁর মহাদেবপুর উপজেলার শ্রমিক লীগের সহঃ সভাপতি আশেক এলাহী
৯ নং চেরাগপুর ইউনিয়নের ৯ নং চৌমাশিয়া অসকোলা গ্রামের আশেক এলাহী (৪৮) কে আটক করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার বিকেল ৫ টার সময় নিজ এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত আশেক এলাহী চৌমাশিয়ার অসকোলা, দক্ষিণ বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীন মন্ডলের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামীলীগের ঢাকার শাহ আলী থানার শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন। বাসায় থেকে তিনি গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তার নিজ এলাকা থেকে তাকে আটক করেছে। পরে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, উপজেলার হাট চকগৌরী বাজারে সংঘটিত সন্ত্রাস বিরোধী মামলায় আটক দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।