নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোক বালিতে সুমন মিয়া (২৭)নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া (৩০) বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন এ হত্যার ঘটনা ঘটিয়েছে জানালেও কারও নাম ঠিকানা জানাননি তারা।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সস্প্রতি এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসাও হয়। ধারনা করা হচ্ছে এ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আশিকুর রহমান জানান, নিজেদের মধ্যে স্থানীয় বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জেনে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বিকালে বিএনপি নেতা নজরুল ইসলামের উপর হামলার জেরে সুমন মিয়াকে থেকে ডেকে নিয়ে বাখরনগর বাজার সংলগ্ন স্থানে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এমন অভিযোগ নিহত সুমনের গ্রুপের পক্ষ থেকে।

