Dhaka post
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ৪৩ ও ৪৪তম বিসিএসের ১৩ শিক্ষানবিশ এএসপি, ঘুরে দেখলেন গুরুত্বপূর্ণ স্থাপনা

Link Copied!

ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন ৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী সফরে তাঁরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পপ্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত এসব নবীন কর্মকর্তাকে নারায়ণগঞ্জে পৌঁছানোর পর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সফরের শুরুতে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানো জরুরি। ভবিষ্যতের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে মনোযোগী হওয়ার পাশাপাশি সাইবার অপরাধ ও অনলাইনভিত্তিক অপরাধ প্রতিরোধে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় নিজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকেও বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভা শেষে শিক্ষানবিশ এএসপিরা নারায়ণগঞ্জ সদর মডেল থানা, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, ঐতিহ্যবাহী জামদানি পল্লী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসব স্থান ঘুরে তাঁরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্প ও অর্থনীতি, জামদানি শিল্প, লোকজ সংস্কৃতি এবং ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে ধারণা নেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে পুলিশ সুপারের বাংলোতে নবীন কর্মকর্তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।

নৈশভোজে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও আন্তরিকতা বজায় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হয়। এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হন। সরকারি কর্মকর্তা হিসেবে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সফররত শিক্ষানবিশ কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অন্যদিকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার পক্ষ থেকে দুই শিক্ষানবিশ এএসপি নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন। পাশাপাশি আতিথেয়তার জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।