পঞ্চগড়ে দিনব্যাপী পলিসি ক্যাম্প এক্স ২০২৬ অনুষ্ঠিত
পঞ্চগড় : তরুণদের মধ্যে নাগরিকত্ব, অধিকার, মানবাধিকার, জেন্ডার সমতা, অন্তর্ভুক্তিমূলক নীতি, নেতৃত্ব ও নীতি অ্যাডভোকেসি বিষয়ে ধারণা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইয়ুথ ফর পলিসি (ওয়াই এফপি) ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আই আই ডি)-এর উদ্যোগে পলিসি ক্যাম্প এক্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর)দিনব্যাপী পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে ইয়ুথ ফর পলিসি (ওয়াইএফপি) ও ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আই আই ডি)-এ পলিসি ক্যাম্প এক্স এর আয়োজন করে।
পলিসি ক্যাম্প এক্স এ জেলা প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
অংশ গ্রহণকারীদের শুরুতে ছিলো রেজিস্ট্রেশন, চেক-ইন ও প্রি-অ্যাসেসমেন্ট।
পরবর্তীতে আই আই ও ইয়ুথ ফর পলিসি (ওয়াই এফপি)অধিকার ও মানবাধিকার, সেক্স-জেন্ডার/লিঙ্গভিত্তিক ধারণা ও সমতা, ইন্টারসেকশনালিটি ও অন্তর্ভুক্তিমূলক নীতি, তরুণদের নীতি অ্যাডভোকেসি এবং নেতৃত্ব ও নেতৃত্বের গুণাবলি নিয়ে সেশন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীদের জন্য ওয়ার্ম-আপ/এনার্জাইজার, গ্রুপভিত্তিক কার্যক্রম, পলিসি সামিট স্থানীয় যুব পরামর্শসেশন,
এবং সমাপনী ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলিসি ক্যাম্প এক্স এ অংশ গ্রহণকারীদের হাতে সনদ তুলেদেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান।
পলিসি ক্যাম্প এক্স এর ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন,এরিনা আক্তার লাবণ্যশিব সুন্দর বর্মন হাফিজুল ইসলাম।

