Dhaka post
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবার উপজেলা সেরা থেকে এবার জেলার শ্রেষ্ঠ—মহিউদ্দিনকে সংবর্ধনা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

পাঁচবার উপজেলা সেরা থেকে এবার জেলার শ্রেষ্ঠ—মহিউদ্দিনকে সংবর্ধনা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ ভোলা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিনকে সম্মাননা দিয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠন, তজুমদ্দিন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম শশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিধু ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মোঃ মহিউদ্দিনের এ অর্জন তজুমদ্দিনের প্রাথমিক শিক্ষা পরিবারসহ পুরো জেলার জন্য গর্বের। তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষার্থীবান্ধব পাঠদান অন্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষকরা মোঃ মহিউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।