Dhaka post
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার।

মো: লুৎফুর রহমান রাকিব, আন্তর্জাতিক প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে ও প্রবাসে প্রতারণা, হয়রানি ও অন্যায়ের শিকার মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ। সৌদি আরবপ্রবাসী কুমিল্লার বাসিন্দা মোঃ সেলিম রানা সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস থেকে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। সংগঠনটির লক্ষ্য হলো অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, সঠিক তথ্য ও পরামর্শ প্রদান এবং প্রয়োজন অনুযায়ী সাংবাদিক, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগীদের সমস্যা তুলে ধরতে সহযোগিতা করা।
গঠনতন্ত্রের ভিত্তিতে সততা, মানবিকতা ও জবাবদিহির সঙ্গে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। অনলাইন ও সরাসরি কার্যক্রমের মাধ্যমে দেশে-বিদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।