Dhaka post
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারত্ব নিয়ে সিলিকন ভ্যালিতে সংলাপ

তাওহীদ পাটোয়ারী মনির
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারত্ব নিয়ে সিলিকন ভ্যালিতে সংলাপ

তাওহীদ পাটোয়ারী মনির

যুক্তরাষ্ট্রের Stanford University-এর Cedar Hall-এ আয়োজিত “Bangladesh-Silicon Valley Technology Dialogue”-এ অংশগ্রহণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

“Technology, Talent and Partnerships for Bangladesh’s Future” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সংলাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সেমিকন্ডাক্টর শিল্প, প্রযুক্তি উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারেক মো. আরিফুল ইসলাম।

বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক মাননীয় উপদেষ্টা মো. রাশেদ আল মাহমুদ তিতুমীর; পররাষ্ট্র বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ; এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আলোচনায় AI for Bangladesh and the Role of the Global South শীর্ষক সেশনে উপস্থাপনা করেন ড. সাইদ ইশতিয়াক আহমেদ, Associate Professor of Computer Science, University of Toronto; ড. শরীফা সুলতানা, Assistant Professor, University of Illinois Urbana-Champaign; ড. মোহাম্মদ কামরুল ইসলাম, Distinguished Engineer, Uber; এবং ড. মোস্তফা পাটোয়ারী, Researcher, NVIDIA।

এছাড়া GlobalFoundries-এর ড. মাহবুব রাশেদ সেমিকন্ডাক্টর শিল্প ও ইকোসিস্টেম উন্নয়ন নিয়ে উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে নীতি, গবেষণা, প্রযুক্তি অবকাঠামো, দক্ষ জনশক্তি প্রস্তুতি, বিনিয়োগ, প্রবাসী সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

Dialogue on technology, talent and partnerships for Bangladesh’s future in Silicon Valley.

State Minister for Primary and Mass Education Bobby Hajjaj attended the “Bangladesh-Silicon Valley Technology Dialogue” held at Cedar Hall, Stanford University, USA.

Under the theme “Technology, Talent and Partnerships for Bangladesh’s Future,” the dialogue focused on artificial intelligence (AI), semiconductor industry development, technological innovation, human capital development, and opportunities for building a technology-enabled economy for Bangladesh.
The Dialogue was also addressed by Mr. Tareq Md Ariful Islam, Ambassador of Bangladesh to the United States.

The Bangladesh delegation comprised Mr. Rashed Al Mahmud Titumir, Hon’ble Adviser to the Prime Minister for Finance and Planning; Ms. Shama Obaed Islam, MP, Hon’ble State Minister for Foreign Affairs; Mr. Rehan Asif Asad, Hon’ble Adviser to the Prime Minister for Posts, Telecommunications and Information Technology, and Science and Technology; and Mr. Bobby Hajjaj, Hon’ble State Minister for Primary and Mass Education.

The session “AI for Bangladesh and the Role of the Global South” featured presentations by Dr. Syed Ishtiaque Ahmed, Associate Professor of Computer Science at the University of Toronto; Dr. Sharifa Sultana, Assistant Professor at the University of Illinois Urbana-Champaign; Dr. Mohammad Kamrul Islam, Distinguished Engineer at Uber; and Dr. Mostofa Patwary, Researcher at NVIDIA.

Dr. Mahbub Rashed of GlobalFoundries presented on semiconductor industry and ecosystem development.

The event also featured discussions on policy, research, infrastructure, workforce readiness, investment, diaspora engagement, and international market access.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।