Dhaka post
ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযান: ৬ আসামি গ্রেফতার

ttvbang8
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযান: ৬ আসামি গ্রেফতার
​
চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে পুলিশ পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মতলব উত্তর থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
​অভিযানের অংশ হিসেবে রাত ৯টা ৪৫ মিনিটে থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম চান্দাকান্দি এলাকার বেড়িবাঁধ সংলগ্ন রাসেলের চায়ের দোকানের সামনে থেকে মোঃ কবির হোসেন (৩২) নামে একজনকে ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত কবির মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পশ্চিম হোসুন্দী গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি বর্তমানে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার বারোআনি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
​পরবর্তীতে রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার ইসলামাবাদ এলাকার লিটনের মুদির দোকানের সামনের পাকা রাস্তা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ আরও দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা হলেন—কাশেম নগর (ফরাজী বাড়ি) এলাকার নুরুল ইসলামের ছেলে রবিউল (২২) এবং উত্তর ইসলামাবাদ (মজুমদার বাড়ি) এলাকার দেলোয়ার মজুমদারের ছেলে ইব্রাহিম (২১)।
​এ ছাড়া একই অভিযানে মাদক সংশ্লিষ্টতায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত সকল আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের পর ১০ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।