Dhaka post
ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন

মোঃ জাহেদ আলম (সাগর) কক্সবাজার প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন

মোঃ জাহেদ আলম (সাগর) কক্সবাজার প্রতিনিধি

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কক্সবাজারের অধীনে অনুষ্ঠিত উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ ৯ম ধাপ (পুরুষ) সফলভাবে সম্পন্ন করে প্রশিক্ষণলব্ধ যোগ্যতা ও মেধার ভিত্তিতে মোঃ নাফিস ২৮তম ব্যাচ আনসার ব্যাটালিয়নে মনোনীত হয়েছেন।

তাঁর এ গৌরবময় সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন জেলা কমান্ড্যান্ট, কক্সবাজার জনাব মোঃ শফিউল আযম। তিনি মোঃ নাফিসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ শফিউল আযম বলেন, মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত শৃঙ্খলা, দক্ষতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে মোঃ নাফিস আনসার ব্যাটালিয়নে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দেশ ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, দক্ষতা ও জনসেবার মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই প্রশিক্ষণ শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের মনোনয়ন তাঁর জন্য যেমন গৌরবের, তেমনি কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি পরিবারের জন্যও আনন্দের সংবাদ।

মোঃ নাফিসের এই সাফল্যে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কক্সবাজারের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

অভিনন্দন মোঃ নাফিস—দেশ ও মানুষের সেবায় তোমার পথচলা আরও গৌরবময় হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।