Dhaka post
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোঃ আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।সংবাদ পড়ুন

গত ৮ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা রাজপাড়া থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার আবুল কালাম বসুয়া উত্তরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।