Dhaka post
ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

রামগঞ্জে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাদুর ক্রীড়া সংঘের আয়োজনে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও সংসদ সদস্য জনাব শাহাদাত হোসেন সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিহিদার সাহেব। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোল্লা আবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, ফাউন্ডেশনটি শিক্ষা, সেবা ও যুবসমাজের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে এই ক্রীড়া আয়োজনের পাশে থাকার কথা জানানো হয়।
বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য গড়ে ওঠে।
এ সময় মাননীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের নামে গোল্ডকাপ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। তাঁর পৃষ্ঠপোষকতায় রামগঞ্জে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষ দিকে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সার্বিক সফলতা কামনা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে জড়িত ভাদুর ক্রীড়া সংঘের সকল সদস্য ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।