Dhaka post
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

শেরপুর সরকারি নির্দেশনা অনুসারে প্রতি শনিবার ডেংগু প্রতিরোধ ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, রোভার স্কাউটসের সদস্যবৃন্দ এবং শেরপুর পৌরসভা ও কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ অভিযানের মাধ্যমে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সচেতনতামূলক বৃক্ষ রোপণ করা হয়।

আসুন, সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শেরপুর গড়ে তুলি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।