Dhaka post
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে লাকসাম পৌরসভা নির্বাচনে দলীয় মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

শনিবার (২২ আগস্ট) বিকেলে লাকসাম পৌরসভা মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।

পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত মনোনীত লাকসাম পৌরসভা মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।

এ ছাড়া বক্তব্য দেন লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী, পৌরসভা জামায়াতের সাবেক আমির মো. আবুল হাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহসভাপতি এ কে এম শাহ আলম, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহাবুদ্দিন হায়দার ও সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান মাহবুব-ই ছোবহানী খোকন। এ সময় স্থানীয় জামায়াত নেতারাও বক্তব্য দেন।

বক্তারা বলেন, ৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো হলেও বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন, তারাও ফ্যাসিবাদের পথ অনুসরণ করছেন বলে তারা মনে করেন। তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন বক্তারা।

তারা আরও বলেন, জামায়াতের প্রার্থীরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের সেবা করবেন। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা কাজ করবেন।

সম্মেলনে লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য দলীয় মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন ১নং ওয়ার্ডে মো. মমিন মাওলা, ২নং ওয়ার্ডে মো. আবুবকর জাহিদ, ৩নং ওয়ার্ডে মো. লোকমান হোসেন, ৪নং ওয়ার্ডে মো. আকবর হোসেন মোল্লা, ৫নং ওয়ার্ডে খোরশেদ আলম তুহিন, ৬নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম খোকন, ৮নং ওয়ার্ডে ফরিদ উদ্দিন ছিদ্দিকী এবং ৯নং ওয়ার্ডে আবু জাফর সালেহ।

এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে খাদিজা আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন হিমু এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মরিয়ম বেগমের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলনে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনকে লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।