Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

Monir’s
আগস্ট ২৭, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

মুন্সিগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও বীরতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইস্রাফিল আলম এর পিতা আব্দুর রহমান শেখ বার্ধক্যজনিত কারণে আজ সকাল ৭-১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আব্দুর রহমান শেখ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আব্দুর রহমান শেখ এর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম আব্দুর রহমান শেখ একজন পরহেজগার এবং সজ্জন মানুষ হিসেবে প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় আব্দুর রহমান শেখ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু পৃথক শোকবার্তায় মুন্সিগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও বীরতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইস্রাফিল আলম এর পিতা আব্দুর রহমান শেখ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুম আব্দুর রহমান শেখকে একজন পরহেজগার, সৎ ও বিনয়ী মানুষ হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।