Dhaka post
ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকান ডলারের প্রলোভন দেখিয়ে এক ব্যাক্তিকে ডেকে নেয় ,একটি সংঘবদ্ধ চক্র

রহমত আরিফ
আগস্ট ২৯, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

গড়েয়ায় আমেরিকান ডলারের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে ডেকে নিয়ে ডিবি পুলিশের পরিচয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি। উদ্ধার করা হয়েছে ১১টি আমেরিকান ডলার, একটি হাতকড়া ও ‘DB’ লেখা একটি জ্যাকেট।

আমেরিকান ডলার দেওয়ার কথা বলে এক ব্যক্তিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ার মিলনপুর এলাকায় ডেকে নেয় একটি সংঘবদ্ধ চক্র।

অভিযোগ, সেখানে যাওয়ার পর নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তাঁকে মারধর ও নির্যাতন করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২৯আগস্ট ভোর রাতে গড়েয়ার ৮ নম্বর ওয়ার্ডের মিলনপুর গ্রামের ১২৫ নম্বর মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেউলি পশ্চিমপাড়ার মৃত আসব আলীর ছেলে মো. নাসির মিয়া, শাহাবুবি এলাকার নজরুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক এবং মিলনপুর গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী মোছা. হালিমা খাতুন।

এ সময় তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান ডলার, একটি হাতকড়া এবং ‘DB’ লেখা একটি জ্যাকেট উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে চক্রটি সক্রিয় ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।