Dhaka post
ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

তাওহীদ পাটোয়ারী মনির
জুলাই ৮, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকার পল্টনে অবস্থিত পেকিং গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ সভাপতি ও ২নং নায়ের গাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক প্রধান এর সভাপতিত্বে ও ছাত্রনেতা জয়নুল আবেদীন শিশিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ শুককুর পাটোয়ারী।

আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা, দেশপ্রেম ও বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠনে তার অবদানের কথা তুলে ধরা হয়। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক সংগ্রামের কথাও আলোচনায় উঠে আসে।

এ সময় এম এ শুককুর পাটোয়ারী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে গেছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।