Dhaka post
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক তথ্যপুস্তিকা প্রকাশ

তাওহীদ পাটোয়ারী মনির
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক তথ্যপুস্তিকা প্রকাশ

তাওহীদ পাটোয়ারী মনির

‘বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক তথ্যপুস্তিকাটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান।

তথ্যপুস্তিকাটি প্রণয়ন ও প্রকাশনার বিভিন্ন পর্যায়ে মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ এবং বিশেষ সহকারীবৃন্দ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এ তথ্যপুস্তিকার প্রণয়ন, সমন্বয় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক। তথ্যপুস্তিকাটির প্রচার এবং সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম ও অগ্রগতি জনসাধারণের নিকট তুলে ধরার দায়িত্বে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সবার সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও পেশাদার প্রচেষ্টার ফলেই ‘বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক এই তথ্যপুস্তিকা প্রণয়ন ও প্রকাশ সম্ভব হয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম, অগ্রগতি ও অর্জন সম্পর্কে জনসাধারণকে অবহিত করার পাশাপাশি এ উদ্যোগ সরকারের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তথ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।