২ বছরে ৪ গোল্ড মেডেলিস্ট মেধা উৎসবের পথচলায় চারটি অনুপ্রেরণার গল্প
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :–
সেনবাগের শিক্ষাঙ্গনে মেধার স্বীকৃতি ও শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রত্যয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ‘মেধা উৎসব’ যাত্রা শুরু করেছিল ২০২৫ সালে। নোয়াখালীতে গোল্ড মেডেলভিত্তিক এমন আয়োজনের পথিকৃৎ হিসেবে প্রথম আয়োজনেই ছেলে ও মেয়েদের মধ্যে দুজন করে মোট দুইজন গোল্ড মেডেলিস্টকে স্বীকৃতি দেওয়া হয়।
২০২৫ সালের প্রথম আয়োজনে ছেলেদের মধ্যে গোল্ড মেডেল অর্জন করে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের Nowrin Hasan Rafi এবং মেয়েদের মধ্যে তেমুহনী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের Samiya Binte Lokman।
আজ তারা নিজেদের শিক্ষাজীবনে আরও এক ধাপ এগিয়ে গেছে। নওরীন হাসান রাফি বর্তমানে বিএএফ শাহীন কলেজে এবং সামিয়া বিনতে লোকমান নোয়াখালী সরকারি কলেজে পড়াশোনা করছে।
এরপর ২০২৬ সালের আয়োজনে সেই ধারাবাহিকতায় নতুন করে উঠে এসেছে আরও দুই নাম, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের Shahedul Alam এবং তেমুহনী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের Fahmida Faysal Ayesha।
শাহেদুল আলম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। আর ফাহমিদা ফয়সাল আয়েশা চৌমুহনী এসএ কলেজে ভর্তি হয়েছে।
এই চারটি অর্জনের গল্পের আরেকটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা এমন কিছু প্রতিষ্ঠান থেকে উঠে এসেছে, যেখানে সবসময় পর্যাপ্ত শিক্ষক, নিয়মিত ক্লাস কিংবা কাঙ্ক্ষিত একাডেমিক পরিবেশ নিশ্চিত থাকে না। শহরের বড় প্রতিষ্ঠানগুলোর মতো সব ধরনের সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশও তাদের সামনে ছিল না। তারপরও সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে নিজেদের অদম্য ইচ্ছা, পরিশ্রম ও অধ্যবসায়ের শক্তিতে তারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো সেনবাগের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের অংশীদার হওয়া। সেই বৃহত্তর ভাবনারই একটি ধারাবাহিক প্রকাশ ‘মেধা উৎসব’। ২০২৫ সালে যে স্বপ্নের শুরু, ২০২৬ সালে তা আরও এক ধাপ এগিয়েছে। নোয়াখালীতে গোল্ড মেডেলভিত্তিক এ ধরনের আয়োজনের স্বাতন্ত্র্য ধরে রেখে প্রতি বছর নিয়মিতভাবে ‘মেধা উৎসব’ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় আমাদের রয়েছে।
ইনশাআল্লাহ, মেধার স্বীকৃতি ও শিক্ষার অগ্রযাত্রায় ‘মেধা উৎসব’ প্রতি বছর আরও বড় পরিসরে, আরও নতুন স্বপ্নকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগগুলো সেনবাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগন বলেন সেনবাগে শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভালো কাজের অভিভাবক হচ্ছেন লায়ন সৈয়দ হারুন (এম,জে,এফ), এবং এই সকল কাজের উদ্যোক্তা হলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন।

