Dhaka post
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রেড রোডে চলছে ১৩৭টি নতুন অত্যাধুনিক গাড়ির মহড়া

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা পশ্চিমবঙ্গ
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

রেড রোডে চলছে ১৩৭টি নতুন অত্যাধুনিক গাড়ির মহড়া।

আজ ২২শে সেপ্টেম্বর মঙ্গলবার, ঠিক দুপুর একটাই, রেড রোডে চলছে অত্যাধুনিক ১৩৭ টি দমকল গাড়ির মহড়া। অঘটন থেকে বাচাতেই এই নতুন গাড়ি এসেছে।

দুর্গা পুজো আসন্ন,, তাই পূজা মন্ডপকে সুরক্ষিত রাখতে, সাধারণ মানুষের মনে ভরসা জাগাতে এই অত্যাধুনিক গাড়ি আনা হয়েছে, জাতি দুর্ঘটনা ঘটার আগেই, এই গাড়ি ঘটনা স্থলে পৌঁছে যেতে পারে।

আগামীকাল অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বর ঠিক দুপুর এক টায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই গাড়িগুলি শুভ সূচনা হবে, তারই প্রস্তুতি চলছে আজ রেড রোডে।

আসন্ন দুর্গাপূজায় দমকলমন্ত্রী ছাড়পত্র পেতে বিভিন্ন রকম বিধি নিষেধ আরোপ করেছেন। তাই অত্যাধুনিক গাড়িগুলি আনা হয়েছে সাধারণ মানুষের সুরক্ষার জন্য, যাহাতে কোনরকম বিপদ না ঘটে।
গাড়ি গুলিতে রয়েছে লেডার ও ইমপ্রোভাইস পাওয়ার হোস পাইপ, যেখানে আগের গাড়ির তুলনায় দুইগুণ ও তিনগুণ হোর্সপাইপ গুলির পাইপ গুলির স্পিড রয়েছে।

আগামীকালের প্রস্তুতি ও মহড়া দমকল কর্মীদের মধ্যে। তাহারা দেখে নিচ্ছেন গাড়িগুলির বিভিন্ন বিষয়। উপস্থিত রয়েছেন দমকল অফিসারেরা, তবে মোরা শুরুর আগে দমকলকর্মীরা বিউগল ব্যান্ড বাজিয়ে শুভ সূচনা করেন।

এরপর একে একে ফায়ার বাইক সহ দমকল গাড়ি গুলি সারিবদ্ধভাবে এগিয়ে চলে রেড রোড ধরে,

আপনারা জানেন, কিছুদিন আগে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল, যাহাতে আর না ঘটনা ঘটে, এবং সমস্ত পুজো সুরক্ষিত থাকে, কোন দুর্ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে সেখানে যাতে পৌঁছে যেতে পারে তাই এই নতুন গাড়ি গুলি আনা হয় এবং তারই মহড়া চলছে। শুধু দুর্গাপূজা নয়, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো , পুজোকে সুরক্ষিত রক্ষার জন্য দমকল কর্মীরা প্রস্তুত থাকবেন এবং বিপদ ঘটার সাথে সাথে সেখানে ঝাঁপিয়ে পড়বেন।। যাহাতে বড় দুর্ঘটনা না ঘটতে পারে।

তাই আগামীকালের অনুষ্ঠান কে কেন্দ্র করে চলছে , বৃষ্টির মধ্যেও কাজ শেষ করার তোর জোর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।