Dhaka post
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বিএফএর কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠিত

ফিরোজ সরকার
জুলাই ১৪, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

নাজপুর শহরের লিলীর মোড়স্থ হোটেল গ্র্যান্ড নূর-এর কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি সুজাউর রব চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান পদপ্রার্থী ও মোশারফ গ্রুপের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন সার ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সদস্যদের আস্থা ও সমর্থনে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সংগঠনকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি সার ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় তিনি আগামী জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. আলাউদ্দিন চৌধুরীর পক্ষে সদস্যদের সমর্থন কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. আলাউদ্দিন চৌধুরী বলেন, সংগঠনের সদস্যদের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক সমস্যা সমাধান এবং সার ব্যবসাকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নির্বাচনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্বাগত বক্তব্য দেন বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের সহ-সভাপতি মো. মোসাদ্দেক হোসেন।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মোবারক হোসেন বাচ্চু, বিএফএর সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোমিন সরকার এবং সাবেক সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম। তাঁরা সংগঠনের ঐক্য, সদস্যদের কল্যাণ এবং সার ব্যবসার টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের সহ-সভাপতি মো. জাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফএর সাবেক পরিচালক এম. রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর জেলা ইউনিটের কোষাধ্যক্ষ মো. আকবর হোসেন এবং বিরল ইউনিটের সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ইউনিটের প্রতিনিধি, সার ব্যবসায়ী, ডিলার এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ পদপ্রার্থীরা তাঁদের নির্বাচনী প্যানেলের পরিচিতি তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।