Dhaka post
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণের খাঁদেরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী আজিজ ঢালী

Link Copied!

মতলব দক্ষিণের খাঁদেরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী আজিজ ঢালী

সানজিদা ইসলাম চাঁদনী
নিজস্ব প্রতিনিধি, টি টিভি বাংলাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাঁদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল জমাদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ও ৩ নম্বর খাঁদেরগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম.এ আজিজ ঢালী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দলীয় নেতাকর্মী, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে বস্ত্রসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন খাঁদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, বিএনপি নেতা জাহাঙ্গীর সরকার, নাছির হাজী, অরুন জমাদার, রেনু মিয়া, যুবদল নেতা নাছির প্রধান, ইউসুফ মিয়াজী, রাজিকিন ঢালী, বিল্লাল হোসেন বকাউল, সোয়েব ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা পুড়ে যায়। আগুনে স্বর্ণালংকার, নগদ অর্থ ও পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। কেউ কেউ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে বস্ত্রসামগ্রী বিতরণ করেন এম.এ আজিজ ঢালী।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোর জন্য আজিজ ঢালীসহ সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।