মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর ভাষানটেক এলাকায় আজ ১৪ জুলাই বিকেলে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

