Dhaka post
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মোঃ সোহেল রানা , রাজশাহী প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকস সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারী অবৈধ ভাবে মাদক দ্রব্যের একটি চালান পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন মাদ্রাসা মোড় নাকম এলাকার পদ্মা নদীর পাড়ে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী একটি বস্তা মাথায় নিয়ে নদী পাড় হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারী নিকট থাকা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে ৫২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ঘটনার সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।