Dhaka post
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগ

মো: জুয়েল মন্ডল, মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে কৌশলে জমি লিখে নিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ায় স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন স্বামী। অভিযোগ সূত্র জানা গেছে, উপজেলার কুশুমশহর গ্রামের মৃত কায়েম উদ্দীনের ছেলে মোঃ নুরুল ইসলাম (৭০) এর ১ম স্ত্রী মারা যাওয়ায় প্রায় ১৫ বছর পূর্বে পত্নীতলা উপজেলার চাপড়া জামগ্রামের মৃত কমির উদ্দীনের কন্যা মোছাঃ নার্গিস বেগমকে (৫৮) বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্ত্রী নার্গিস অন্যত্র অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে বিষয়টি জানতে পেরে তার স্বামী তাকে বাঁধা দিলে প্রায়ই তাকে প্রাণে মেরে ফেলার হুমকি-ধামকি প্রদান করতেন। এর এক পর্যায়ে কৌশলে স্বামী মোঃ নুরুল ইসলামের কাছ থেকে সাড়ে ২৩ শতক জমি লিখে নেন এবং বাড়িতে রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বৃদ্ধ নুরুল ইসলাম। এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।