Dhaka post
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক ও সামাজিকভাবে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতা জালাল উদ্দিন খান। ‎

ttvbang8
অক্টোবর ৫, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক ও সামাজিকভাবে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতা জালাল উদ্দিন খান।
‎
‎রোববার দুপুর একটার দিকে টঙ্গীর গুটিয়া আন্দারুল এলাকায় নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলনর আয়োজন করা হয়।
‎
‎ জালাল উদ্দিন খান টঙ্গী পশ্চিম থানা বিএনপির ৫২ নং ওয়ার্ডের আইন সম্পাদক পদে রয়েছেন।
‎
‎সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জালান বলেন, গতকাল শনিবার টঙ্গীর গুটিয়া
‎ নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের
‎ টঙ্গী পশ্চিম থানার সাংগঠনিক নেতা নূর নবী হৃদয়ের বাড়ির সামনে থেকে দশটি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় ছাত্রলীগ নেতার অপরাধ মূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে উল্টো বিএনপি নেতাকে রাজনৈতিক ও সামাজিকভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
‎
‎সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় লোকজন ও বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মোঃ নুরুজ্জামান শেখ টঙ্গী গাজীপুর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।