Dhaka post
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

২৯ তম মণিপুরী নৃত্যের পরম্পরা থেকে মুভমেন্ট থেরাপি- শ্রবনা মিত্র দাসের অন্য এক যাত্রা।

সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ
অক্টোবর ৫, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ণ
Link Copied!

২৯ তম মণিপুরী নৃত্যের পরম্পরা থেকে মুভমেন্ট থেরাপি- শ্রবনা মিত্র দাসের অন্য এক যাত্রা।

আজ ৪ঠা অক্টোবর রবিবার, যেখানে নৃত্য হয়ে ওঠে আন্তর্জাতিক ভাষা, ২৯ তম মণিপুরী নৃত্যের পরম্পরা থেকে মুভমেন্ট থেরাপি – শ্রবনা মিত্র দাসের অন্য এক যাত্রা শুরু হল, ৩রা অক্টোবর ঠিক বিকেল সাড়ে পাঁচটায়, শিশির মঞ্চে ,স্বনামধন্য অতিথিদের সামনে এবং হল পরিপূর্ণ দর্শকদের সামনে।

২৫ বছরেরও বেশি সময় ধরে মনিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত শ্রবনা, মনিপুরের ঐতিহ্যবাহী গুরু শিষ্য পরম্পরায় তার নৃত্য শিক্ষার শুরু, সেই পথ তাকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চে নিয়ে গিয়েছে, দেশের বাইরেও হংকং ,ম্যাকাও, ম্যাঙ্গোলিয়া এবং আমেরিকার দর্শকের সামনে নৃত্য পরিবেশন করেছেন এই নৃত্যশিল্পী শ্রবনা।

ভারত সরকারের জাতীয় বৃত্তির প্রাপক শ্রবণা , তিনি ভারতের সংস্কৃতি সম্পর্ক পরিষদ- আইসিসিআর -এবং দিল্লি দূরদর্শনের তালিকাভুক্ত শিল্পীও। কিন্তু তার কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, এখন লেখা হচ্ছে কলকাতায়।।

সল্টলেকে শ্রবনা প্রতিষ্ঠা করেছেন , রিয়ম সোসাইটি ফর মনিপুরী ডান্স এন্ড মুভমেন্ট থেরাপি। শাস্ত্রীয় নৃত্যের দীর্ঘ প্রশিক্ষণ এবং শরীরের নড়াচড়া মানুষের প্রকাশ, আত্মবিশ্বাস ও সুস্থতার ক্ষেত্রে কিভাবে ভূমিকা নিতে পারে ,এই দুই ভাবনাকে মিলিয়ে কাজ করছে রিয়ম।

নৃত্যশিল্পী শ্রবনা বলেন, নড়াচড়া শুধু শিল্প নয়, এটি আত্মার ভাষা, যখন শব্দ থেমে যায় তখন শরীর কথা বলে, তাই রিয়মের কাজের কেন্দ্রে রয়েছে সেই ভাবনায়,
মনিপুরী নৃত্যের কোমল, বৃত্তাকার চলনে রয়েছে ছন্দ, ভারসাম্য এবং নিজের শরীরকে অনুভব করার স্বাভাবিক সুযোগ, হাতের মুদ্রার সাহায্যে এমন কিছু অনুভূতি ও প্রকাশ করা যায় যা সব সময় কথায় বলা সহজ হয় না।

শ্রবনার ভাষায় , মনিপুরী নৃত্যের কোমল , বৃত্তাকার গতি তরলতা ও সামঞ্জস্যের এক সুন্দর প্রকাশ , এই চলন, মনের ভিতর শান্তির অনুভূতি তৈরি করতে পারে এবং মানুষকে নিজের শরীরের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করে,

এখানে ছন্দের ভূমিকাও কম নয়, হাততালি , বাদ্যযন্ত্রে তাল এবং একই চলনের পুনরাবৃত্তি অংশগ্রহণকারীদের এক সঙ্গে চলতে সাহায্য করে, পায়ের ছন্দ, শরীরকে স্থিরতার অনুভূতি দেয় , পাশাপাশি ভারসাম্য সমন্বয় এবং শারীরিক আত্মবিশ্বাস বাড়ায়।

আবার কখনো খুব সাধারন কিছু উপকরণই হয়ে উঠে বড় সহায়ক, ওড়না, ফিতে কিংবা কাঠি দিয়ে নড়াচড়া কে খেলায় পরিণত করা যায়। তাতে অন্যের চোখে কেমন দেখাচ্ছে সেই সচেতনতা কিছুটা কমে। নিজের মতো করে অংশ নেওয়ার জায়গাটা বড় হয়ে ওঠে।

শ্রবনার কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে কাজ, পাশাপাশি মানসিক চাপ এবং নানান আবেগ গত সমস্যার মুখোমুখি হওয়া প্রাপ্তবয়স্কদের নিয়েও কাজ করেন তিনি।

নৃত্য ও সমাজের প্রতি শ্রবনার অবদানও স্বীকৃতি পেয়েছে বিভিন্ন সময়ে, ভারত সরকারের জাতীয় বৃত্তি ছাড়াও, তিনি পেয়েছেন ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডক্টর সরোজিনী নাইডু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এবং পদ্মাবতী রাষ্ট্রীয় পুরস্কার। তবু পুরস্কার, মঞ্চ এবং স্বীকৃতির বাইরে তার কথায় ফিরে আসে একেবারে সহজ একটি ভাবনা।

এই ভাবনায় রিয়ম সোসাইটির বৃহত্তম কাজকেও পরিচালিত করে, নৃত্যশিক্ষা, কর্মশালা ,পরিবেশনা এবং বিভিন্ন মুভমেন্ট ভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি মনিপুরী নৃত্যের ঐতিহ্যের সঙ্গে এমন এক বৃহত্তর সমাজের সেতুবন্ধন তৈরি করতে চাইছে, যারা খুঁজে নিজেকে প্রকাশ করার সুযোগ মানুষের সঙ্গে সংযোগ, মানুষের সঙ্গে সংযোগ এবং সুস্থ থাকার নতুন পথ দেখাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।